কাল শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা ক্যাম্প বসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের শিলিগুড়িসহ আশপাশ এলাকার ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সহজলভ্য করতে বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক দিনের অস্থায়ী ভিসা ক্যাম্প খুলছে। কাল শনিবার শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সোনালী ব্যাংক কার্যালয়ে বসবে এই ক্যাম্প। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভিসাসংক্রান্ত ফরম দেওয়া এবং ফরম নেওয়া হবে। একই দিন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ভিসা দেওয়া হবে। আগামী মাসে এই ধরনের আরেকটি ক্যাম্প বসতে পারে আসামের গুয়াহাটিতে।