কাল শিল্পকলা অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল থিয়েটার হলে আগামীকাল বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিল্পকলা অ্যাওয়ার্ড-২০১৫ হস্তান্তর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
যাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে তাঁরা হলেন সালেহা চৌধুরী (নৃত্য), নাদিরা বেগম (লোকসংস্কৃতি), কাজী বোরহানউদ্দিন (নাটক), সুজেয় শ্যাম (মিউজিক), নিখিল সেন (আবৃত্তি), সৈয়দ আবুল বারক আলভী (ফাইন আর্ট) ও মিহির নন্দী (সংগীত)।
দেশের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস এ পুরস্কার চালু করে।
থাই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ: গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সয়ান্নাপঙ্গসে।
এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, সিরামিক, পাটজাত পণ্য, তৈরি পোশাকসহ উচ্চমানের সামগ্রীর আমদানি বৃদ্ধির লক্ষ্যে ভূমিকা রাখতে নবনিযুক্ত থাই রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। এর আগে আবদুল হামিদ থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানান ও দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, পানপিমনের মেয়াদকালে এ সম্পর্ক আরও দৃঢ় হবে। জবাবে রাষ্ট্রপতিকে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় থাইল্যান্ড এবং বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত করতে তিনি চেষ্টা চালাবেন।