কাল শুরু হচ্ছে বিআইডিএসের রিসার্চ অ্যালমনাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণার ফলাফল প্রকাশের দুই দিনব্যাপী অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে বিআইডিএস রিসার্চ অ্যালমনাক-২০১৬ শীর্ষক ওই অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর করা গবেষণার ফলাফল তুলে ধরা হবে।
গতকাল সোমবার বিআইডিএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানানো হয়। দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, গবেষক ও সরকারের নীতিনির্ধারক মহল থেকে প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদ বলেন, দুই দিনে বিভিন্ন বিষয়ে মোট ১১টি গবেষণা প্রতিবেদন ও ৬টি পোস্টার উপস্থাপন করা হবে। তিনি বলেন, সমাপনী অধিবেশনে বিশ্বজুড়ে নাটকীয় পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকিগুলো কী এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ের ওপর আলোকপাত করা হবে।