কাল শুরু 'ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের পর্যটনকে আরও আকর্ষণীয় করতে প্রথমবারের মতো সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’। আগামীকাল শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থেকে এই সাইকেল প্রতিযোগিতা শুরু হবে।
গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম দিন সাজেক থেকে শুরু হয়ে খাগড়াছড়ি শহরে এসে শেষ হবে। তিন দিনের এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে (২৫ মার্চ) খাগড়াছড়ি শহর থেকে এটি শুরু হয়ে শেষ হবে রাঙামাটি শহরে। শেষ দিনে (২৬ মার্চ) সকালে রাঙামাটি শহর থেকে শুরু হয়ে বান্দরবান শহর হয়ে নীলগিরিতে গিয়ে শেষ হবে। ওই দিন বিকেলে বান্দরবান স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় মোট ৪২ জন অংশ নেবেন।