কাল সন্ধ্যা থেকে আতশবাজি, পটকা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চিত্কার করা, আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, আগ্নেয়াস্ত্র, তরবারি, বর্শা, বন্দুক ছুরি বা লাঠি, প্রকাশ্যে চিত্কার করা, গান গাওয়া বা বাদ্যযন্ত্র বাজানো, জনসমক্ষে উচ্চস্বরে বক্তৃতা দেয়া, ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করা এবং ছবি, প্রতীক প্ল্যাকার্ড বা এমন অন্য বস্তু বা জিনিস প্রস্তুত, প্রদর্শন বা বিতরণ করা, শালীনতা বা নৈতিকতা বিবেচনায় ক্ষতিকর কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ব্যাহত করে ও অন্যান্য ক্ষতিকারক দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।খবর বিজ্ঞপ্তির।