কাল সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘গাড়িবহরে হামলা’ ও সংগঠনের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

আজ মঙ্গলবার দুপুরে ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ছাত্রদল তাদের সংগঠনের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনের মুক্তি দাবি করেছে।

গতকাল সোমবার রাতে দলের যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনের কার্যালয়ে যান খালেদা জিয়া। সেখান থেকে ফেরার পথে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।