কাল সারা দেশে জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ঘোষণার পরেই রাজধানীর বিজয়নগরে গাড়ি ভাঙচুর শুরু করে জামায়াত-শিবিরের কর্মীরা। ছবি: প্রথম আলো।
হরতাল ঘোষণার পরেই রাজধানীর বিজয়নগরে গাড়ি ভাঙচুর শুরু করে জামায়াত-শিবিরের কর্মীরা। ছবি: প্রথম আলো।

আগামীকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের তিন নেতাকে আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাজা দেওয়ার প্রতিবাদে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ  হরতালের এই ডাক দেন।
জানা গেছে, হরতাল ঘোষণার পরেই রাজধানীর বিজয়নগরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের জেল ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা এবং আজ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে দেখার দণ্ড দেওয়া হয়।