কাল সারা দেশে জামায়াতের প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী সারা দেশে আগামীকাল মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল রোববার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন খন্দকার গত শনিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।আলাউদ্দিন চৌদ্দগ্রামে জামায়াতের সাবেক সাংসদ আবদুল্লাহ মো. তাহেরের চাচাতো ভাই। দলটি এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল প্রতিবাদ কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।