প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ভোর ছয়টা থেকে ঢাকা মহানগরে সব ধরনের সভা-সমাবেশের ওপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে বিএনপি। এর প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের এক ফাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।