কাল সারা দেশে ১৮ দলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

পাঁচ দফা অবরোধে সরকারের ‘পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী’দের হত্যা, হামলার প্রতিবাদে কাল সারা দেশে থানা, উপজেলা, জেলা ও মহানগরে বিরোধী জোট এই কর্মসূচি পালন করবে। আজ বুধবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেছেন।

বিক্ষোভ সমাবেশ সফল করতে জোটের সব নেতা-কর্মীসহ দেশবসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।