প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরসহ আশপাশের এলাকায় সালদা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস-সংযোগ দেওয়ার দাবিতে কাল বৃহস্পতিবার গ্যাসক্ষেত্রটি ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার কার্যালয়ে কসবা গ্যাস-সংযোগ সর্বদলীয় বাস্তবায়ন পরিষদ এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক রুহুল আমিন ভুঁইয়া বলেন, গ্যাস-সংযোগের দাবিতে ৬ জুন তাঁরা মানববন্ধন করেন। এরপর সাত দিন পার হলেও তাঁদের দাবি মানা হয়নি। তাই ১৩ জুন সালদা গ্যাসক্ষেত্র অবরোধ করা হবে।