কাল সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বুধবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল জানান, রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।