কাল সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি
বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হলেও তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাল বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে তাঁদের সমাবেশ শুরু হবে।
টানা তিন দিনের হরতাল শেষে হরতাল চলাকালে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ‘হত্যা’, হামলা, মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বলে মির্জা ফখরুল জানিয়েছিলেন।