কাল সৌদি যাচ্ছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল পাঁচটায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি রওনা দেবেন। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। হজ পালনের পাশাপাশি সেখানে খালেদা জিয়া সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে আতিথ্য গ্রহণ করবেন। খালেদা জিয়ার সঙ্গে সেখানে লন্ডন থেকে তাঁর বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিদের যোগ দেওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার এ সফরে বাংলাদেশ থেকে তাঁর সঙ্গে যাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও একজন গৃহকর্মী।
তবে হজ পালন শেষে সৌদি আরব থেকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।