কাল ১৪ দলের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মঙ্গলবার বৈঠকে বসছে কেন্দ্রীয় ১৪ দল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক হবে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
১৪ দলের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।