কাল ১৪ দলের সঙ্গে জেপির মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪-দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় পার্টি (জেপি)। জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা আগামীকাল দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় যোগ দেবেন।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।