কাল ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক আগামীকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া প্রথম আলো ডটকমকে জানান, কাল বিকেল পাঁচটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের একটি সূত্র জানায়, কালকের বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।