কাল ৮৬ প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সিলেটের শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে কাল সোমবার দেশের ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। গতকাল সিলেট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভার সিদ্ধান্ত বিষয়ে সমিতির মহাসচিব মাসুমে রব্বানী গতকাল প্রথম আলোকে জানান, হারুন রশীদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সারা দেশের ৫৩টি সরকারি কলেজ, ১৬টি বাণিজ্যিক ইনস্টিটিউট, ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও তিনটি আলিয়া মাদ্রাসায় কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। নিহত শিক্ষকের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে—এমন দাবিও তাঁদের রয়েছে।সভায় সমিতির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন ও সহসভাপতি আই কে সলিমুল্লাহ খন্দকার উপস্থিত ছিলেন।