কালকিনি ও মাগুরায় পানিতে ডুবে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুরে গতকাল রোববার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় গত শনিবার নদীতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে।
মহম্মদপুরের তেলিপুকুর গ্রামে গতকাল বিকেলে পানিতে ডুবে শ্রাবণী (৩) নামের এক শিশু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে শ্রাবণী বেলা তিনটার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়।
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বন্দর এলাকায় ট্রলার থেকে পড়ে যাওয়া স্যান্ডেল ওঠাতে গিয়ে আড়িয়ালখাঁ নদে ডুবে সাকির খাঁ (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সাকির এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট-ব্যাপারীকান্দি গ্রামের আবদুল জলিল খাঁর ছেলে।