কালকিনি-ভুরঘাটা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি-ভুরঘাটা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কালকিনি প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কালকিনি-ভুরঘাটা সড়কে এ কর্মসূচি পালন করে।পরে নিরাপদ সড়কের দাবিতে একটি মিছিল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গিয়ে শেষ হয়।