কালকিনিতে আগুনে কলেজছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব পুয়ালীগ্রামে গত বুধবার রাতে বসতঘরে আগুন লেগে মো. রনি ব্যাপারী (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার থানার পূর্ব পুয়ালীগ্রামের আলম ব্যাপারীর ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রনি ব্যাপারী বুধবার গভীর রাত পর্যন্ত একা ঘরে ল্যাপটপ মেরামতের কাজ করছিলেন।
একপর্যায়ে ল্যাপটপে সংযোগ দেওয়া বিদ্যুতের তারে আগুন লাগে। মুহূর্তেই ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী মো. ছিদ্দিক বলেন, ‘রাত তিনটার দিকে হঠাৎ আগুন দেখে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ততক্ষণে রনি আগুনে পুড়ে মারা যায়।’