প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান চান মিয়া শিকদারসহ দুজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ১৯ জুন ইউপি নির্বাচনের দিন ভোরে চরদৌলত খান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চান মিয়া শিকদার ও অপর প্রার্থী সরদার আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের সমর্থক মোহাব্বত আলী সরদার (৬৫) মারা যান। এ ঘটনায় চান মিয়া শিকদারসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন নিহত মোহাব্বতের ভাই দিদার সরদার। পুলিশ গতকাল দুপুরে অভিযান চালিয়ে এ মামলার আসামি হালিম মোল্লা ও সোবাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে চান মিয়া শিকদার বিকেলে থানায় গেলে তাঁকেও গ্রেপ্তার করা হয়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, মামলার তিন আসামিকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।