কালকিনিতে ইজিবাইক চালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় হাচান বেপারী নামের এক ইজিবাইক চালক খুন হয়েছেন। তিনি উপজেলার মধ্যক্রোকির চর গ্রামের মতিউর রহমানের ছেলে। গতকাল রোববার সকাল সাতটার দিকে ইজিবাইক চার্জ দেওয়ার ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।নিহত হাচানের ভাই ইউনুস আলী বেপারী বলেন, ‘হাচান (৩৫) গত শনিবার রাত ১১টার দিকে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে পুরোনো বাড়িতে যান। এরপর তিনি আর নতুন বাড়িতে ফেরেননি। সকালে আমরা চার্জ দেওয়ার ঘরে হাচানের লাশ দেখে পুলিশকে জানাই। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’