কালকিনিতে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার গ্রাম থেকে গত শুক্রবার রাতে ৭০টি ইয়াবা বড়িসহ ঝুমা আক্তার (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।ঝুমা দাবি করেন, তিনি ইয়াবা সেবন বা বিক্রির সঙ্গে জড়িত নন। কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, এ ঘটনায় মাদক প্রতিরোধ আইনে মামলা হয়েছে। ওই তরুণীকে জেলহাজতে পাঠানো হয়েছে।