কালকিনিতে একজনের হাত-পায়ের রগ কেটে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় কাশেমের পক্ষের দুজন সমর্থক বাদলের পক্ষের মাসুদ তালুকদারের (৩২) হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার কালাই সরদারের চরগ্রামের সমিতির হাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত মাসুদ তালুকদার কালাই সরদারেরচর গ্রামের শামসুল হক তালুকদারের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালাই সরদারেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাশেম ও বাদলের পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় সমিতির হাট বাসস্ট্যান্ডে কাশেমের পক্ষের জাহাঙ্গীর ও সুমনসহ কয়েকজন মাসুদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা মাসুদের হাত-পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে বাদলের পক্ষের লোকজন এসে মাসুদকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।কাশেমের পক্ষের প্রধান কাশেম তালুকদার জানান, ‘মাসুদ আগের দিন আমাদের জাহাঙ্গীর ও সুমনকে ধাওয়া করেছিল। তাই পর দিন ওরা ওকে মারধর করেছে।’