কালকিনিতে কলেজ ছাত্রীকে হত্যার প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের একজন ছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। নিহত ছাত্রীর পারিবার দাবি করেছে, ২০০৭ সালে কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী জহুরা খানম ওরফে রোজীর (২৫) সঙ্গে ঠাকুরগাঁওয়ের মাসুদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর রোজী জানতে পারেন মাসুদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীর পরকীয়া আছে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বেশ কয়েকবার বাগিবতণ্ডা হয়। রোজীর এক বোন জানান, পরীক্ষার ফরম পূরণের টাকা আনতে রোজী কয়েক দিন আগে ঠাকুরগাঁওয়ে মাসুদুর রহমানের কাছে যান। গত রোববার ঠাকুরগাঁও সদর থানার পুলিশ শহরতলির আলুতলা এলাকার এক আলু খেত থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে। বুধবার রোজীর লাশ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে নিয়ে আসা হলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।