কালকিনিতে চার দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার লোকমান হোসেন নামের এক বালু ব্যবসায়ী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার আন্ডারচর গ্রামে। এ ঘটনায় লোকমানের স্ত্রী শারমিন নাহার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়েছে, লোকমান হোসেন গত ২৮ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে বরিশাল আদালতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাঁর মুঠোফোনের সংযোগও বিচ্ছিন্ন পাওয়া যায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, তাঁরা বিভিন্ন থানায় লোকমানের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন।