কালকিনিতে জমি নিয়ে বিরোধ হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিণ সাহেবরামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আলী চৌকিদার (৫৫) শুক্রবার সকালে মারা গেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ সাহেবরামপুর গ্রামের নূর মোহামঞ্চদ ভূঁইয়ার সঙ্গে প্রতিবেশী আলী চৌকিদারের বাড়ির পাশের চার শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে নূর মোহামঞ্চদ ভূঁইয়া দলবল নিয়ে আলী চৌকিদারের বাড়িতে হামলা চালান। এতে আলী চৌকিদার, দীন ইসলাম ও নজরুল ইসলাম আহত হন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকালে আলী চৌকিদার মারা যান।কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ মজিবর রহমান মীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।