কালকিনিতে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে কাশেম ও বাদলের দুই সমর্থক খুন হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কাশেমের সমর্থক ও আপাং কাজীর ছেলে বেলাল কাজী (২২) এবং বাদলের সমর্থক মধ্যচর গ্রামের মোসলেম সরদার (৬০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েত নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদল বাহিনীর সঙ্গে প্রতিপক্ষ কাশেম বাহিনীর বিরোধ চলছে। এর জেরে আগে একাধিক খুন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে মৃধাকান্দি এলাকায় বাদল তালুকদারের সমর্থক অজিজুল, কামাল, বাদশা, অহিদুল মৃধাসহ ২০-২৫ জন বেলালকে কুপিয়ে জখম করেন। স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।কাশেমের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, বাদলের সমর্থকেরা বেলালকে কুপিয়ে হত্যা করেছেন। বাদল তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমি কাউকে খুন করিনি। আমার সমর্থকেরা বেলাল কাজীকে মারধর করেছিল। এর জের ধরে কাশেম বাহিনীর সমর্থকেরা মোসলেম সরদারকে খুন করেছে।’কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল জানান, উভয় পক্ষের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।