কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে বৈশাখী শোভাযাত্রায় রং ছেটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং গ্রামবাসীর ওপর পুলিশের হামলায় মহিলাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশের হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার কালকিনি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কালকিনি-ভুরঘাটা সড়কে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সমাবেশ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে বাজার কমিটি ও স্থানীয় ছাত্রলীগের পৃথক দুটি শোভাযাত্রা পাশাপাশি অতিক্রম করছিল। এ সময় ছাত্রলীগের শোভাযাত্রা থেকে বাজার কমিটির সদস্যদের ওপর রং ছেটানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তিন দফায় প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ পৌর এলাকার ঝাউতলা গ্রামে ঢুকে সাবেক কমিশনার ও কালকিনি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল বেপারীর বাড়িসহ কয়েকটি বাড়িতে ঢুকে লাঠিপেটা করে।সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটার ঘটনায় আহত হন সাবেক কমিশনার বাবুল বেপারী (৫৫), তাঁর স্ত্রী আফরোজা (৩২), ছেলে তুষার (১৯), মেয়ে তাহাসিন (৭), তাসলিমা (৪০), লোকমান (৫০), সোমেলাসহ (৬০) অর্ধশতাধিক মানুষ।এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল জানান, এ ঘটনায় তাঁরা দুঃখিত। তদন্তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।