কালকিনিতে পাঁচটি ককটেল উদ্ধার স্কুলছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের মোক্তারহাট বাজারের একটি চায়ের দোকানের পাশ থেকে গতকাল বুধবার সকালে পাঁচটি ককটেল উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আকবর শিকদার (১৩) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে। সে চরদৌলতখান ইউনিয়নের দক্ষিণ সিটিখান গ্রামের ফরিদ শিকদারের ছেলে। তাঁকে জেল-হাজতে পাঠানো হয়েছে।