কালকিনিতে পিটুনিতে ডাকাত নিহত মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের স্বর্ণালংকার ব্যবসায়ী সুবাস বাড়ৈর বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছে। এ সময় গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।জানা গেছে, সুবাস বাড়ৈর মা রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ২০-২৫ জনের একদল ডাকাত ঘরে ঢুকে কুপিয়ে সুবাস বাড়ৈ (৩৭), বিরণ বাড়ৈ (২৪) ও সুনীল বাড়ৈকে (৪০) আহত করে। তারা যামিনী বাড়ৈকেও (৬৫) কুপিয়ে আহত করে। ডাকাতেরা ২০ ভরি সোনা, ২৫০ ভরি রুপা ও দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে সে নিহত হয়। গ্রামবাসী বিষ্ণু নামের আরেক ডাকাতকে আটক করে কালকিনি থানার পুলিশের কাছে সোপর্দ করেছে।