কালকিনিতে বোমা ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব চর কয়ারিয়া গ্রামের শাহাবুদ্দিন মাস্টারের বাড়ির রান্নাঘর থেকে গত সোমবার সন্ধ্যায় সাতটি বোমা ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে শাহাবুদ্দিন মাস্টারের রান্নাঘর থেকে সোমবার সন্ধ্যায় সাতটি বোমা ও দুটি গুলি উদ্ধার করেছে।কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আশফাকুজ্জামান জানান, র্যাব উদ্ধারকৃত বোমা ও গুলি কালকিনি থানায় হস্তান্তর করেছে। তবে থানায় কোনো মামলা হয়নি।শাহাবুদ্দিন মাস্টার বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য কে বা কারা এ ষড়যন্ত্র করেছে, বলতে পারছি না। তবে আমি এ ব্যাপারে কিছুই জানি না।’