কালকিনিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের বন্ধুর পরিচয় দিয়ে ঘরে ঢুকে সবাইকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে মুখোশপরা ডাকাতের দল। গত শনিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন গ্রামের ওষুধ ব্যবসায়ী কৃষ্ণ শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে, গত শনিবার গভীর রাতে কৃষ্ণ শীলের ছেলে অলকের বন্ধুর পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বললে ঘরের লোকজন সরল মনে দরজা খুলে দেন। এ সময় মুখোশপরা ১৫-২০ জনের একদল ডাকাত জোরপূর্বক ঘরে ঢুকে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাত দল আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।