কালকিনিতে ভ্যান চালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনিতে মোতালেব ওরফে মতু খলিফা (৪৮) নামের এক ভ্যানচালক খুন হয়েছেন। সন্ত্রাসীরা তাঁকে খুন করে সেতুর নিচে ফেলে রাখে। গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ জানায়, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের রশিদ খলিফার ছেলে মতু খলিফা মঙ্গলবার রাতে ফোন পেয়ে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। বুধবার সকালে কালকিনি-ভুরঘাটা সড়কের ব্র্যাক অফিস-সংলগ্ন সেতুর নিচে তাঁর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল বলেন, ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর সেতু থেকে ফেলে দেওয়া হয়েছে। তাঁর গলায় ফাঁসের দাগ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।