কালকিনিতে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষ, কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় গত বৃহস্পতিবার লঞ্চ-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে রাসেল (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী লঞ্চ এমভি দীপরাজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মোল্লারহাট লঞ্চঘাটে ভেড়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলারটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও রাসেল নিখোঁজ হন।রাসেল উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর এলাকার জসিম মীরের ছেলে ও সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্র।রাসেলের বাবা গতকাল শুক্রবার বিকেলে জানান, ট্রলারডুবির পর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করা হলেও তাঁর ছেলেকে পাওয়া যায়নি।