কালকিনিতে শিশু ধর্ষণের অভিযোগ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় গত মঙ্গলবার সকালে সাত বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা শিকারমঙ্গল গ্রামের এক তরুণকে আসামি করে গতকাল বুধবার থানায় মামলা করেছেন।এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, পুলিশ মামলার মিন্টু চৌকিদারকে গ্রেপ্তার করে গতকাল বুধবার মাদারীপুর বিচারিক হাকিম আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ধর্ষণের শিকার শিশুর মা বলেন, ‘বাপ মরা দুটি মাইয়া নিয়া ভিক্ষা করে সংসার চালাই। মঙ্গলবার সকালে বাগানে আম টোকাইতে গেলে হাকিম চৌকিদারের ছেলে মিন্টু তারে জোর করে খারাপ কাজ করে। গ্রামের মানুষের কাছে বিচার চাইয়াও পাই নাই। তাই থানায় মামলা করছি।’