কালকিনিতে সরকারি গাছ কেটে নিলেন কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কালকিনি-বিভাগদী সড়কের দুটি গাছ পৌর কাউন্সিলর মজিবুর রহমান সরদার কেটে নিয়েছেন।সরেজমিনে জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান সরদার গতকাল সোমবার সকাল আটটার দিকে লোকজন নিয়ে একটি রেইনট্রি ও একটি নিমগাছ প্রকাশ্যে কেটে নেন। গাছ কাটায় জড়িত শাজাহান হাওলাদার বলেন, ‘এ গাছ কাউন্সিলর সাব কাটতে কইছে বইলা মোরা কাটছি। এতে মোগো কী দোষ। হুনছি, গাছ দিয়া ঘরের মালামাল বানাইন্না অইব।’কাউন্সিলর মজিবুর রহমান গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাস্তার গাছ হইলেও রাস্তা আমার জমির মাথায় এবং গাছ আমরাই লাগাইছি। তার জন্য কাইটা নিছি।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজ বলেন, সরকারি রাস্তায় কেউ গাছ লাগালেও কাটার সময় সরকারের অনুমতি নিতে হবে। এভাবে গাছ কাটার নিয়ম নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।