কালকিনিতে হামলায় দম্পতিসহ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার কোলচরী স্বস্থল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে গতকাল বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে। এতে দম্পতিসহ পাঁচজন আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলচরী স্বস্থল গ্রামের লতিফ সরদারের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে মোহাম্মদ আলী লোকজন নিয়ে লতিফ সরদারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে তাঁর পরিবারের অন্যান্য সদস্যের ওপর হামলা চালানো হয়। হামলায় লতিফ সরদার (৬০), তাঁর স্ত্রী রহিমা বেগম (৫৫), শাহ আলম সরদার (৩৫), লিয়াকত আলী (২৫) ও শিরিন বেগম (২৮) আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।