কালকিনির দুটি স্থানে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ও মধ্যচর গ্রামের একটি বাড়িতে গত রোববার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালকিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।কালকিনি থানা সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন বেলা দুইটায়বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামের রফিজউদ্দিন বেপারির ঘরে দুর্বৃত্তরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তাঁর ঘরের কিছু অংশ পুড়ে যায়।রোববার রাতে কর্মরত নৈশপ্রহরী জামাল হোসেন, হারুন ও মোকছেদ জানান, ১২টা ১০ মিনিটের সময় কালকিনি-কাশিমপুর সড়কে একটি মোটরসাইকেল ২০-৩০ সেকেন্ডের জন্য থামে। এরপরই ককটেল বিস্ফোরণের বিকট শব্দ হয়। মূহূর্তের মধ্যে মোটরসাইকেলটি উধাও হয়ে যায়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, ঘটনার পর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে ককটেল বিস্ফোরিত হওয়ার আলামত সংগ্রহ করা হয়েছে।