কালকিনির শীর্ষ সন্ত্রাসী কুক্কা চোরা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের একাধিক মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর ওরফে কুক্কা চোরাকে (৩৫) গতকাল রোববার পুলিশ গ্রেপ্তার করেছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের ফেরারি আসামি জাহাঙ্গীর ওরফে কুক্কা চোরাকে গতকাল সকাল ১০টায় সমিতির হাট বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কালকিনি থানায় ১২টি মামলাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে।