কালকিনির সেই স্কুলে নলকূপ স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পানির সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে। গতকাল শুক্রবার একটি অগভীর নলকূপ স্থাপন করার পর এ সমস্যা দূর হয়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একমাত্র গভীর নলকূপটি দুই মাস ধরে নষ্ট। এ কারণে বিদ্যালয়ের এক হাজার ২০০ শিক্ষার্থী দুর্ভোগে পড়েছিল।এ নিয়ে ২২ জুলাই প্রথম আলোয় ‘কালকিনি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নলকূপটি নষ্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজর (অব.) মজিবুর রহমানের অর্থায়নে একটি অগভীর নলকূপ স্থাপন করা হয়।