কালকের এইচএসসি পরীক্ষা হবে ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে আগামী ৩ মে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।শিক্ষা বোর্ডের সূত্রমতে, শিক্ষার্থীদের অনুরোধে এই পরীক্ষা পেছানো হয়েছে। হরতালের কারণে এর আগে ১১ এপ্রিলের পরীক্ষা ১৯ এপ্রিল নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা ১৮ এপ্রিলও পরীক্ষা থাকায় ভালো প্রস্তুতির জন্য ১৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর জন্য কয়েক দিন ধরে দাবি জানাচ্ছিল।