কালকের এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবির হরতাল আহ্বান করায় আগামীকাল বৃহস্পতিবারের (১১ এপ্রিল) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে কি না, সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান।সময়সূচি অনুযায়ী ১১ এপ্রিল অর্থনীতি, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্রসহ সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর আগে হরতালের কারণে গতকালের পরীক্ষা ১৩ এপ্রিল (শনিবার) নেওয়ার সিদ্ধান্ত হয়।