কালকের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, তা আজ মঙ্গলবার বিকেল চারটায় জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের আগের ​িসদ্ধান্ত অনুযায়ী, হরতাল হলে পরীক্ষা হবে না। তবে অবরোধে পরীক্ষা চলবে।

আজ এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর কথা জানান। গত রোববার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি জোট। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ার আগেই হরতাল বাড়ানোর ঘোষণা এল।