কালনাঘাটে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনাঘাট থেকে হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় একজনের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘাটের একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার ভাটিয়াপাড়া এলাকার সোহেল (২৮), মাসুম (২৭) ও ইমরান (২৮)। র্যা ব দাবি করেছে, সোহেল বরাশুর গ্রামের চাঞ্চল্যকর শিশু মাহফুজুর রহমান মাহফুজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মাসুমের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।