কালবৈশাখী ও বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে সম্পদ সরকার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু ও অপর এক কৃষক আহত হয়েছেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বুধবার রাতে কালবৈশাখীতে জুলেখা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন৷ একই দিন বজ্রপাতে আমিনুল ইসলাম (২৪) নামের এক পোশাকশ্রমিক মারা গেছেন ।

সরাইল থানার পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলারশাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের কৃষক সম্পদ সরকার ও দেওড়া গ্রামের শুকুর মিয়া দেওড়া গ্রামের হায়ালবিলে মাছ শিকার করতে যান৷ এ সময় বজ্রপাতে সম্পদ সরকার ঘটনাস্থলেই মারা যান এবং শুকুর মিয়া আহত হন।

ভালুকা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় ভাটগাঁও গ্রামের একটি বাড়ির মাটির দেয়াল ধসে পড়লে জুলেখা বেগম, তাঁর দুই নাতি জাহিদুল ইসলাম (১৪) ও মো. জামান (১২) চাপা পড়ে।