কালবৈশাখী ঝড়ে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ওপর দিয়ে গতকাল সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখীতে প্রায় ৫০ জন আহত হয়েছে। ঝড়ের স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিট। ঝড়ে শহরের আশপাশের অঞ্চলের গাছপালা উপড়ে পড়ে ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সময় পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চলা বৈশাখী মেলা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে প্রায় ৫০ জন আহত হন। মেলায় বিক্রির জন্য আনা মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে।