কালবৈশাখীতে ঘরবাড়ি বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে গত বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। এ ছাড়া উঠতি ফসলের মধ্যে গম-ভুট্টা ও আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।বৈশাখের প্রথম দিন বেলা একটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে। জানা গেছে, জেলা সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে প্রায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঘরচাপায় আহত কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শাহিদা (৩৫) নামের এক গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।