কালবৈশাখীতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে গতকাল মঙ্গলবার কালবৈশাখীতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ঝড়ের তাণ্ডবে ১১টি গ্রামের তিন শতাধিক বাড়িঘরসহ বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ঝড়ের সময় কালীগঞ্জ উপজেলার বাকাইটারী গ্রামের জগদীশ চন্দ্রের স্ত্রী কণিকা রানী (৩৬) বজ্রপাতে ও একই উপজেলার রুদ্বেশ্বর গ্রামের শফিকুল ইসলাম (৩৫) গাছের নিচে চাপা পড়ে মারা যান।